# তোমায় দিয়ে জলঅঞ্জুলী

Author: সঞ্জয় মালাকার
Published: 2022-09-27
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a6%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%85%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a7%80/

তোমায় দিয়ে জলঅঞ্জুলী,,

পুষ্প হাতে নদীর ঘাটে

কে গো রূপবতী,

আঁচল ছেড়ে ঘাটে বসে

হাসছ নয়ন কলি!

উঠতে রবি পড়তে বিকেল

তোমায় দেখে হাসে,

চাঁদের মেয়ে জ্যোৎস্না তুমি

সব দেবতা আসে!

দীঘির জলে সূর্য হাসে

গঙ্গা দেবী কাঁদে,

তুমি হাসো দূগ্গা দেবী

শঙ্খ কেমন বাঁজে!

উলু ধ্বনি দিচ্ছ মুখে

গঙ্গা প্রণাম করে

কাশের তালে বাধ্য বাজে

দাও না আঁচল তুলে!

জলে দাও জলঅঞ্জুলী

পুষ্প  সমাপনী!

প্রিয় সবাইকে মাহলয়ার শুভেচ্ছা //
