# তোমায় দিলাম ছুটি

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-12-25T08:27:10+00:00
- Updated: 2020-12-25T08:27:10+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%9b%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf/

---

 

প্রিয়,  আজ রাতে তোমায় দিলাম  ছুটি  ~

শহর জুড়ে ঘুমিয়ে থেকো,  বন্ধ নয়ন দুটি ~

মন জুড়ানো,  প্রাণ হারানো,  কথা মালা থাক  ~

কুয়াশা ঘেরা চাঁদটা আজ,  যাক ডুবে যাক ~

 

শিউলী গুলো পড়ুক ঝরে,  ভোরের আলোর মুখে ~

প্রভাত বেলা স্বপ্ন কুড়াবো,  অন্য রকম সুখে ~

একটি রাত কাটিয়ে দাও আজ,  শীতল প্রেমের ঘুমে ~

হিম বাতাসে হাছনার ঘ্রাণ , স্বপ্নে যাবে চুমে ~

আমি না হয়,  মেঘ গুনে গুনে,  রাত্রি দিবো পাড়ি ~

জোনাক পোঁকার আলো দেখবো,  অন্ধকারে সারি সারি ~

ভোরের আলোয় ঘুম ভাঙে যদি,  দেখবে আমি জেগে ~

ভালবাসার অষ্ঠপ্রহর,  সাজিয়েছি পুস্পরাগে  ।।।

 

রচনা কাল  ঃ ২৫/১২/১৯

ঢাকা ।

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%9b%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf/#comments
