# তোমায় আজ ঘৃণা করবো বলেই এই কবিতা……

- Author: [সিহাব](https://sonelablog.com/author/sehab/)
- Published: 2014-02-11T19:42:18+00:00
- Updated: 2014-02-11T19:42:18+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%98%e0%a7%83%e0%a6%a3%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%8b-%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%87%e0%a6%87-%e0%a6%8f%e0%a6%87/

---

তোমায় ঘৃণা করবো বলে

আজ খুব করে পণ করেছিলাম !

ভেবেছিলাম ভাল যেহেতু বেসেছিলাম অনেক

দেখিনা একদিন ঘৃণার রঙ মনের ভিতরে এঁকে !

কিন্তু হায় !

আজ যখন তোমার খারাপ দিকগুলো খুঁজছিলাম,

কোন টা ঘৃণার, আর কোনটা যে ভালোবাসার-আমি কুলই পাইনি !

তুমি আমায় যখন খুব বকো-আমারি কিছু ভুলে

তখন আমি তোমায় ঘৃণা করতে চেয়েছি !

তোমার সে গা-জ্বলা কথার মাঝেও যেন

কি একটা আছে ! মাদকতা ? ভালবাসা ? কি জানি !

যেভাবে তুমি আমায় তিরস্কার কর

তাতে আমি খুবই পুরস্কৃত হই !

তোমার তেজমাখা কথার আওয়াজ

আমায় তোমাকে অন্য ভাবে প্রেমে পড়ায় !

আমি ছোটলোকের মত করে খাই

এই কথা সে অনেক বছর ধরেই শুনেছি !

করেছি সে ভুল বারবার

শুধু তোমার বকুনি-ভরা মুখের অভিব্যক্তি দেখবো বলে !

ঘন্টায় ঘন্টায় একমিনিটের জন্যে ফোন করিনি বলে

কৈফিয়ত চেয়েছো সেই ফোনেই ।

ঘন্টা পর ঘন্টা ধরে রাগ ঝেড়েছো আবেগমাখা অভিযোগে !

কিন্তু তুমি তো জানো না

ফোনে ঝগড়া আর সরাসরি ঝগড়া এক নয় !

দুটিতেই তোমার ভিন্নকন্ঠ শুনতে যে পাই !

আর কন্ঠের ভিন্নতা মানে

তোমায় ভালোবাসার এক ভিন্ন দিক !

হায়, এ কি !

আমি যে তোমায় ঘৃণা করবো বলেই

আজ কবিতা লেখতে বসেছিলুম ।

যেভাবে তোমায় আমি ঘৃণা করি

সে তো ঘৃণা নয়ই-বরং ভালবাসা !

হয়তো তোমার প্রেমে পড়ে ভালবেসেছি বলেই

আজ একদিনের জন্যেও তোমায় ঘৃণা করতে পারি নি !

নাকি তুমি আমার শুধুমাত্র ভালবাসার !

ঘৃণার নও ! একমুহুর্তের জন্যেও নও !!

---

Comments: 5 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%98%e0%a7%83%e0%a6%a3%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%8b-%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%87%e0%a6%87-%e0%a6%8f%e0%a6%87/#comments
