# তোমার হিসেবি ভালোবাসায় আমার বেহিসেবি ভালবাসা !

- Author: [সিহাব](https://sonelablog.com/author/sehab/)
- Published: 2014-07-24T16:39:49+00:00
- Updated: 2014-07-24T16:39:49+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86/

---

তুমি আজ হিসেব কর

করায়-গন্ডায় !

যুক্তিদিয়ে বুঝতে চেষ্টা কর

সব কিছুই !

কিছু ভুল তুমি তাই সর্বদাই কর

এই যে-তুমি ভালবাসাকে যুক্তি দিয়ে বাঁধতে চাও !

ভালবাসাকে কি যুক্তিতে কখনো বাঁধা যায়?

একটি পাকা বাড়ি যতটা জমির উপর দাঁড়িয়ে থাকে

তুমি ভালবাসতে চাও সেই জমি-সমেত বাড়ীকে !

সেই জমি-সমেত বাড়ির যে অস্তিত্ব আছে !!

আর আমি?

আমি চাই সেই বাড়ির ছাদ থেকে

সুদূর আকাশ !

যেই ছাদ থেকে তোমার যুক্তিপূর্ণ ভালবাসা শেষ হয়

সেই ছাদ থেকেই আমার যুক্তিহীন ভালবাসার শুরু যে !!

আমার সেই ভালবাসায়

নেই কোন লাগাম, নেই ধরা-বাঁধা নিয়ম ।

সিড়ি বা লিফট দিয়ে যেখানে তোমার ভালবাসাকে বাঁধতে হয়,

সেখানে আমার ভালবাসা মুক্ত বাতাসের ন্যায় খেলা করে !

ইচ্ছে হলেই উড়াল দিই

আবার ইচ্ছেতেই ঘুরে-ফিরে আসি !!

আমার ভালবাসা তাই কষ্ট পেয়ে বৃষ্টিতে ভিজে !

সেই কষ্টের পানি ঝরে পরে তোমার সেই ছাদে !

আর তুমি সেই ছাদকে শুকোও সূর্য্যের আলোতে !

হায়, সেই সূর্য্যাভার শেষ যে ছাদের উপরেই !

যার উৎস কিনা আমারি সুদুর অন্তহীন নীল আকাশে !!

তোমার হিসেবি ভালবাসার দালান

ভূমিকম্পে ধ্বংস হয় !

আর আমার বেহিসেবি ভালবাসার ক্ষেত্রটা কিছুটা জায়গা প্রাপ্ত হয়

তোমারি সেই ধ্বংসাবশেষ বাড়ীর ভাঙ্গা ইটের টুকরো থেকে !!

---

Comments: 7 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86/#comments
