# তোমার স্পর্শ পেলে

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-01-27T08:55:30+00:00
- Updated: 2020-01-27T08:55:30+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b6-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87/

---

তোমার স্পর্শ পেলেই, আমার সত্তা জুড়ে  
কবিতারা জেগে উঠে, কাঁশ ফুলের স্নিগ্ধতায়  
শব্দরা শিহরীত হয়, উষ্ণ আবেশে  
এক ঝাঁক বলাকা, উড়ে যায় নীলিমায়  
কাঁশ বনের বুক চিড়ে, ইচ্ছে ডানায় ।

তোমার স্পর্শ পেলেই, কবিতার খাতা জুড়ে  
আলপনার বুকে ঠোট ভেজাই, চরম উত্তেজনায়  
পরম প্রাপ্তিতে সুবাসিত করি, উপমা দেবীর শরীর  
চার দেয়ালের নিস্তব্দতায়, রচি একাকীত্বের প্রেম  
নিবিড় আলিঙ্গিনে, কাব্য গাঁথা সমারোহে ।

তোমার স্পর্শ পেলেই, হাত বাড়াই আকাশের নীলে  
শরতের শুভ্র মেঘের বুকে, মুখ লুকাই  
কোমলতা খুঁজি, গভীরে, নিঃশ্বাসে  
ভেসে যাই মহা কাব্যের স্রোতে, প্রতিকুলে  
আমার আমি কে হারাই, আত্মভুলে ।

তোমার স্পর্শ পেলেই, আমি থাকি বেশ  
চার পাশ আবৃত আমার , গীতি কাব্যের দেশ ।।

 

---

Comments: 19 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b6-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87/#comments
