# তোমার মনের হার্ডড্রাইভে… করছি ডাটা এন্ট্রি… :p

- Author: [সীমান্ত উন্মাদ](https://sonelablog.com/author/simanto/)
- Published: 2013-09-23T07:10:19+00:00
- Updated: 2013-09-23T07:10:19+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%a1%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%ad%e0%a7%87/

---

 

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2013/09/kobiraisulSagor_1352568339_1-300x187.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/09/kobiraisulSagor_1352568339_1.jpg)

১.  
ভোর বেলাতে সূর্য যখন  
ছড়ায় প্রথম আলো,  
হৃদয় মাঝে ডেকে উঠে-  
জ্বালো আগুন জ্বালো।

২.  
তোমার মনের হার্ডড্রাইভে  
করছি ডাটা এন্ট্রি,  
বন্দী আমি জেলখানাতে  
তুমি তাতে সেন্ট্রি !

৩.  
রবি ঠাকুর, লালন ফকির  
সবার গানই ফেল,  
গান ও প্রানের উর্দ্ধে তুমি  
নিজেই মটার শেল।

৪.  
মনের মাঝে আগুন ছিল  
অশ্রু দিল নিভিয়ে,  
বাকি ছিল হৃদয়টুকুন  
সেটাও খেলে চিবিয়ে।। ;(

৫.  
চোখের তারায় ঝিকিমিকি  
ঠোঁটে গর্ব, হাসি….  
কি সুখ পেলে আমায় মেরে?  
ওগো সর্বনাশী।।

৬.  
মারো আমায় আশ মিটিয়ে  
যেটা খুশি কর্গে,  
আমার শোধ তুলব আমি  
পরকালে স্বর্গে।।

প্রথম প্রকাশ: উন্মাদ, ২০০৩।দ্বীতিয় প্রকাশ আলপিন এবং ভিমরুল। \|/

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%a1%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%ad%e0%a7%87/#comments
