# তোমার পাশে মরিবার বাসনা রাখি

- Author: [আগুন রঙের শিমুল](https://sonelablog.com/author/shimul-ful/)
- Published: 2015-10-27T11:20:32+00:00
- Updated: 2015-10-27T11:20:32+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b0/

---

[!\[12027725_10203477782544706_3882916510269168111_n\](http://sonelablog.com/wp-content/uploads/2015/10/12027725_10203477782544706_3882916510269168111_n.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/10/12027725_10203477782544706_3882916510269168111_n.jpg)

শরীরের কৌটায় ছটফট ছটফট, ভোমরার পরাণ –  
শরীরের রন্ধ্রে রন্ধ্রে বয় লু হাওয়া ; বুকজুড়ে অগ্নিস্রোত জ্বালা  
বলতো, মুক্তি কোথায় – কোথা গেলে মিলবে নির্বাণ।

ব্যাক্তিগত স্বর্গের সুরভী হাওয়া বয় –  
ছুঁয়ে দিয়ে যায় ক্ষনিকের ভুলে ; তারপর  
নেমে আসে সামাজিক নিয়মের কাথাফোঁড়  
অগুনতি আটকে পরা দীর্ঘশ্বাস বুকের ভেতর  
নিয়মের বিবর্ণ ঘাসসম ইটচাপা পরে রয়।

তবু জানি,  
ভালোবাসা নিশ্চিত ফল্গুধারা হয়ে থাকে মিশে –  
একদিন, এক মুহুর্ত অথবা একপল মাত্র  
একইসাথে বাঁচবার অথবা মরবার আশ্বাসে।

– তোমার পাশে মরিবার বাসনা রাখি …..

---

Comments: 32 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b0/#comments
