# ” তোমার পানে “

- Author: [শাহ আজিজ](https://sonelablog.com/author/tumiami1/)
- Published: 2013-11-06T15:29:02+00:00
- Updated: 2013-11-06T15:29:02+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87/

---

আমি আজ ও দৃষ্টি পাত করি  
তোমার পানে  
স্বপ্ন দেখি তোমায় নিয়ে  
আপন করে কোন একদিন পাব বলে ।

কিন্তু বাস্তবতার সময় রেখা  
মনে হয় আমায় জানিয়ে দেয়  
তুমি আমায় অনেক দূরে ঠেলে  
দিয়েছ মায়াবী হাসির ছলে ।

আমি জানি তুমি আমায়  
যে কারন দেখিয়েছিলে  
তা ছিল তোমার এক মায়াবী ছলনা  
আমায় দূরে ঠেলে দেওয়ার ।

সেই কথা গুলো ছিল মিথ্যায় পরিপূর্ণ  
এক সাজানো কল্প কাহিনী  
সত্য হচ্ছে আমায় ভালোবাসোনি কখনো  
করেছ শুধু উপহাস আর করুনা ।

আজ ও আমি তোমার পানে  
অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি  
তুমি যে আমায় দেখে ও না দেখার  
ভান করে চলে যাও অন্যদিকে  
অথচ তোমার মুখে তখন থাকে  
ঐ মায়াবী হাসির ঝলক ।

এ যেন আমার হৃদয় মাঝে  
নতুন করে কষ্টের ডেউ বয়ে দেওয়া  
তবুও আমি চেয়ে থাকি তোমার পানে  
একটু খানি দেখব তোমায়  
আর দেখব ঐ মায়াবী হাসি মাখা মুখ ।

SAR….27….5….2012……7..AM

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87/#comments
