# তোমার তরে, প্রতি ভোরে

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-01-06T04:54:04+00:00
- Updated: 2020-01-06T04:54:04+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%87/

---

এতো ভাল লাগে কেন, ভালবাসতে তোমায় ~  
আকাশের বুকে স্বপ্ন আঁকি, মিলে দুজনায় ~  
দৃষ্টি যেন ফিরে না, তোমার হাসি মুখে ~  
ছুঁয়ে যায় এই বুক, অজানা সুখে ~  
অনন্ত নিশ্বাসে নিই, তোমার রেশমী চুলের ঘ্রাণ ~  
মুগ্ধ হই, নিরব রই, জেগে উঠে ঘুমন্ত প্রাণ ~  
চুঁই ছুই মন চায়, তোমার উষ্ণ অধর ~  
প্রেম জাগে, ঘোর আবেগে, ফুটে উঠে অন্তর ~  
হাতে হাত ধরে, ডোল ভাঙার তীরে, গোধুলী লগনে ~  
অনন্ত কাল হাঁটি, এই স্বপ্ন আটি, সংগোপনে যতনে ~  
পাখীর পালকে, ভালবাসার আলোকে, লিখি যেন দুটি নাম ~  
একাত্মায় মিশে, কাশফুল উঠে হেঁসে, প্রকৃতি সুঠাম ~  
প্রতি ভোরে, তোমার তরে, আমি উঠি ফুটে ~  
তোমার ভালবাসা, আমার ভাগ্যে, আজীবন যেন জুটে ।।  
~~~~~~~~~~~~~~~~~~~  
রচনা কাল ঃ ০৬/০১/২০২০  
চলন্ত পথে, ভৈরব ।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%87/#comments
