# তোমার জন্য রোজ

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-09-27T09:16:56+00:00
- Updated: 2020-09-27T12:08:17+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%9c/

---

 

বরাবরই যাচ্ছে বেড়ে প্রতিদিনের নির্ভরতা ~

রোজ নামচায় নিচ্ছে কেড়ে সময়ের বারতা ~

আকাশ কেমন,  মেঘ গুলো কি মেলছে তার ডানা ~

শরতের গোধুলী, কেমন সাঝে,  তা ও হয় জানা ~

রান্না ঘরে চুড়ির আওয়াজ, টিপ কলে পড়া জল ~

সুর হয়ে বাজে প্রাণে,  মুঠো ফোনের আদল ~

মেঘলা আকাশ,  বিষণ্ণতায় ভার,  একলা প্রহর গুনে ~

নকশী কাঁথায় সুই সুতো আর বুকে স্বপ্ন বুনে ~

অলস সময় যাচ্ছে কেটে,  পাশে থাকার গল্পে ~

দূরত্বটা গুটিয়ে আসে, এক মুহুর্তের কল্পে ~

বেলা অবেলা হৃদয়ের টানে,  নিচ্ছো তুমি খোঁজ ~

আমি ও যে প্রতিক্ষায় থাকি,  তোমার জন্য রোজ ।

 

রচনা কাল  ঃ ২৬/০৯/২০২০

ঢাকা

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%9c/#comments
