# তোমার জন্য আমি

- Author: [সীমা সারমিন](https://sonelablog.com/author/my-dream/)
- Published: 2013-10-29T18:36:11+00:00
- Updated: 2013-10-29T18:36:11+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2013/10/67056_247555832060271_1888809745_n1-210x300.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/10/67056_247555832060271_1888809745_n1.jpg)

আমি পাগল তাই ———

মাঝে মাঝে পাগলামি ছাড়া চলতে পারি না ।

আমি গাধা তাই ———-

তোমার আমাকে ভালবেসে

ইচ্ছা করে বা অনিচ্ছায় দেওয়া

কষ্ট গুলোকে বুঝতে পারি না ।

আমি নিকৃষ্টও তাই———-

বারবার তোমাকে কষ্ট দেই

তোমাকে বোঝার চেষ্টা করি না।

আমি বোকা তাই———–

তুমি কষ্ট না দিলেও

আমি শুধু শুধু নিজে নিজে কষ্ট পাই ।

আমি জঘন্য তাই———–

নিজের ভুলগুলো বাদ দিয়ে

বার বার তোমার ভুল গুলো ধরতে চাই ।

আমি নীচ তাই————

কারনে অকারণে বারবার

তোমার কাছ থেকে বিদায় চাই ।

আমি নির্লজ্জ তাই———–

বার বার বিদায় নেওয়া সত্ত্বেও

তোমার কাছে ফিরে আসতে চাই ।

                                       ………………সীমা সারমিন………………

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf/#comments
