# তোমার জন্যে চোর হব…!

Author: সিহাব
Published: 2015-07-31
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%ac/

নীলাকাশি শাড়ি,

চিকন সাদা পাড়,

সাদা থ্রী কোয়ার্টার ব্লাউজ,

আলতো উচু জুতো,

ঘন দীর্ঘ তিমির চুল,

গলায় চিকন সোনালী হার,

কানে ঝুল-দুল… নীলাচে,

নসিকায় ছোট ফুল-কালচে,

কপালে এক ফোঁটা টিপ  !!

বাঁ হাতে শাড়ির আচল ধরে তুমি আসছো,

আর ডান হাত দিয়ে কুচি সামলাচ্ছো !

মাঝে মাঝে হাতের আঙ্গুল দিয়ে তোমার উড়ন্ত অবাধ্য চুল শাসন করছো !

চুরি করেই তোমায় আমি তোমার সত্য সুন্দর দেখতে চাই ,

তাই আমি তোমায় সেই দূর থেকে দেখছি।

চুরি করেই দেখছি !

আমার সামনে এলে যে তুমি লাজুক হয়ে যাবে।

তখন আমি কি এই তোমায় দেখতে পাব?

তাই চুরি করেই তোমায় দেখবো,

চোর হয়েই…!!
