# তোমার ছবি

- Author: [সাবিনা ইয়াসমিন](https://sonelablog.com/author/sabina-yeasmin/)
- Published: 2019-01-13T15:59:55+00:00
- Updated: 2019-10-20T05:14:28+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%ac%e0%a6%bf/

---

![](http://sonelablog.com/wp-content/uploads/2019/01/986A093D-0175-4319-A84D-1CF825528057-2.jpg)

খুঁজেছি তোমায় বারে-বার  
গানে, কবিতায়, কল্পনায়।  
তোমার অপেক্ষায় থাকা অপেক্ষারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে,  
পাড়ি দিয়েছে সুদূর কোনো অতীতে,,

সুপ্ত প্রেম-আচ্ছাদনের খোলস ভেঙে ছোট্ট তৃণটি মহীরুহে পরিনত হলো সময়-সার পেয়ে ,  
ফুলে-ফেঁপে ছড়িয়ে দিলো ডাল-পাতা-ফুল  
কত রঙে কত রুপে মোহনীয় হয়ে রচনা করলো এক প্রেম-কাব্য,  
আমি পড়েছি,,,,,,

চঞ্চল মনে, আবেশে, শিহরণে-মন পর্দায়  
এঁকে যাই তোমার ছবি,অনুপম ঐ মুখখানি,  
যতো দেখি ততোই ডুঁবি,,  
তোমার নয়নের সমুদ্রে ভাসাই আমার কাজল আঁখি ।

প্রিয়-প্রনয়ের এই লিপি তুমি ছাড়া কে পড়বে  
তুমি বিনা এই রজনী তাঁরা গুনেই কি কাটবে,,  
এইমন সারাক্ষণ চায় যে তোমাকেই  
তুমিতো সেই স্বপন……  
আমারই পৃথিবী।

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%ac%e0%a6%bf/#comments
