# তোমার চোখে চোখ রেখে

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2019-11-12T15:28:06+00:00
- Updated: 2019-11-13T05:03:57+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96%e0%a7%87-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%96%e0%a7%87-2/

---

তোমার চোখেতে চোখ রেখে ~  
দৃষ্টি পড়ে না ~  
বুকেতে মেঘ ভেসে যায় ~  
বৃষ্টি ঝরে না ।  
ফোলা ফোলা গাল তোমার ~  
মধুর হাসি ঠোটে ~  
লাবণ্যতায় ভরে উঠে মন ~  
তোমার দেখা যদি জোটে ।  
কৃষ্ণ বরণ, রেশমী ছোয়া ~  
খোঁপা ভরা চুলে ~  
অনন্ত নিশ্বাসে ডুবে থাকি ~  
আপন ধরা ভুলে ।  
ছুই ছুই করেও ছুই না তোমার ~  
চুড়ি পড়া হাত ~  
তোমায় ভেবে স্বপ্ন দেখে আমার ~  
কাটে অনন্ত রাত ।  
তুমি এলেই পলাশ বনে, ফাগুন ফোটে ~  
প্রজাপতি ছড়ায় আলপনা ~  
ভালবাসার উৎস তুমি, এই মনে ~  
তুচ্ছ কিংবা গল্প না ।।

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96%e0%a7%87-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%96%e0%a7%87-2/#comments
