# তোমার ওই কণ্ঠ আমার জীবন ফিরিয়ে দেয়

Author: সীমা সারমিন
Published: 2013-09-20
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%87-%e0%a6%95%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a0-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%ab%e0%a6%bf/

জানিনা তুমি বিশ্বাস করবে কিনা  
আর তুমিই বা বিশ্বাস করবে কিভাবে  
আমিতো নিজেই বিশ্বাস করতে পারছি না,  
বর্তমান যুগের ভালবাসা কি কখনো এমনটি হয়,  
আর শুধু বর্তমান যুগেই বলছি কেন,  
আদিযুগে কখনো কি এমনটি হয়েছিল?  
হয়েছিল শুধু কল্প কাহিনীতে।

আমি বুঝতে পারছিনা কিভাবে এমন হল  
মনে হয় তুমি আমার হাজার বছরের পরিচিত।

যখন তোমাকে কষ্ট দেই, তোমার উপর রাগকরি  
অথবা তোমার বিরুদ্ধে কোন কথা শুনতে পাই  
তখন মনে হয় কেউ যেন আমার কলিজায়  
কাটা দিয়ে খুচ্রিয়ে খুচ্রিয়ে ক্ষত তৈরি করছে।  
সারা শরীর আমার শীতল হয়ে আসে  
হাতপা প্রচুর পরিমাণে কাঁপতে শুরু করে।  
দাড়াতে পারিনা,হাত দিয়ে কিছু ধরতে পারিনা।  
মাথা ঝিম মেরে আসে, ঠিক যেমনটি কেউ গলায় দড়ি দিয়ে  
আত্মহত্যা করার সময় অনুভব করে,  
মনে হয় আত্মাটা বোধহয় এক্ষুনি শরীর ত্যাগ করবে।

তারপর যখন আমার কাছে মনে হওয়া তোমার ওই  
অমৃতের মত কণ্ঠ শুনতে পাই,তখন মনে হয় যেন আমি  
সদ্য আমার জীবনটা ফিরে পেলাম।  
—–সীমা সারমিন—–  
২০-০৯-২০১৩ইং  
রাত ৯.৩০
