# তোমার ঐ দুটি চোখ

Author: নীলকন্ঠ জয়
Published: 2013-10-02
Category: একান্ত অনুভূতি, কবিতা
Tags: কবিতা, নীলকন্ঠ জয়ের ডায়েরী
URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%90-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96/

তোমার ঐ দুটি চোখ  
বিধাতার লেখা এক কাব্য;  
হাতছানি নয় ইশারায় ডাকে,  
জাগিয়ে তোলে তারুণ্য।

নীল চোখে স্বপ্ন দেখাও-  
নীলিমায় দিবানিশি;  
দৃষ্টিজুড়ে গোধুলীর আভায়,  
একে দিলে কোন ছবি !

চঞ্চল চোখে ওগো মায়াময়ী,  
বাঁধিলে দৃষ্টি, জানো কি তুমি?;  
ও চোখে কেনো দূর্বার নেশা-  
জানে কি তোমার আমি?

~ নীলকন্ঠ জয়(০২/০৯/২০১৩ ইং)।
