# তোমার এখন ঠোঁটস্থ

- Author: [নাজমুল হুদা](https://sonelablog.com/author/nazmul-hoda/)
- Published: 2019-11-07T12:22:21+00:00
- Updated: 2019-11-07T12:22:21+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%a0%e0%a7%8b%e0%a6%81%e0%a6%9f%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5/

---

দীর্ঘ বিরতির পর তোমার দিকে আমার গতি;

সূর্যোদয় থেকে সূর্যাস্ত তোমার এখন ঠোঁটস্থ  
কখন আমার আমি ফুঁসে উঠে  
কখন তোমার তুমি প্রতিবাদ করে  
এসবের ব্যবহারিক হিসেব কষে  
ব্যবস্থাপনা বিভাগে তুমি একজন উদ্যোক্তা।

কারণ-  
ভালোবাসলে পুরুষ হয় প্রথম শ্রেণীর ভোক্তা  
ভালোবাসার অবহেলা মাড়িয়ে তুমি কেবল  
ভালোবাসার খোঁজে আমার সফল উদ্যোক্তা।

নেত্রকোনা, ময়মনসিংহ

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%a0%e0%a7%8b%e0%a6%81%e0%a6%9f%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5/#comments
