# তোমার অন্তরঙ্গে

- Author: [শান্ত চৌধুরী](https://sonelablog.com/author/santo-chowdhury/)
- Published: 2020-01-20T09:58:25+00:00
- Updated: 2020-01-20T10:00:49+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87/

---

 

তুমি সমুদ্রের নগ্ন বালু  
স্পর্শ করো  
আমি তোমাকে ছুঁয়ে যাই  
বালুকাবেলায়।

তুমি উত্তাল ঢেউয়ে নিমগ্ন  
স্নান করো  
আমি তোমাকে ছুঁয়ে যাই  
উত্তাল ঢেউ  
লহরী উচ্ছ্বাসে।

তুমি দূরের ঢেউ থেকে বালিকণা  
তুলে উল্লাস করো  
সমাবেশ করো  
সমুদ্রের ঢেউ  
আমি তোমাকে ছুঁয়ে যাই  
নিঃসঙ্গ গাঙচিলে।

তুমি জলের তরঙ্গে  
গাঙচিল হয়ে উড়ো  
আমি তোমাকে ছুঁয়ে যাই  
তোমার ছায়ায়।  
আমি মিশে যাই  
তোমার অন্তরঙ্গ অনুভবে।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87/#comments
