# তোমারি সনে

- Author: [ইঞ্জা](https://sonelablog.com/author/einzza/)
- Published: 2017-04-15T10:10:43+00:00
- Updated: 2017-04-15T10:10:43+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87/

---

জানিনা কবে এই প্রেমের ব্যাথা দূর হবে  
হয়তো কোন একসময় এই ব্যাথা সাদা কবুতর হয়ে উড়াল দেবে  
সেইদিন হয়তো তুমি ফিরে এসে দেখবে তোমার কবি নেই  
তোমার অব্যক্ত কথা কাব্য হয়েই রয়ে যাবে হৃদয়ে  
ঝড় উঠবে তোমার ঐ টানা চোখের ভাঝে ভাঝে  
তোমার ভিতর ভুকম্পনে সুনামি বইবে ঐ চোখে  
কাঁদিতে কাঁদিতে তোমার গাল দুটি গলিত লাভার মতো লাল টকটকে হয়ে উঠবে  
কিন্তু তোমার ঐ সুনামি আমাকে আর ভাসাতে পারবেনা  
না পারবে তোমার ঐ লাভায়িত গাল গুলো আমায় টানতে  
শুধু তোমার ঐ ওষ্ঠ আমার নাম জপে যাবে  
যা শুনার অপেক্ষারত মানুষটি যে আর নেই এই ইহলোকে  
পাড়ি দিয়েছে সে যে অন্যলোকে  
এরপরেও অনুরোধ রইল, ভুলোনা আমায়, ভুলে যেওনা আমায়  
ভুলতে চাইলেও ভুলতে পারবেনা কবু  
আমার সাথে কাটানো প্রতিটি মূহুর্ত ক্ষণ গুলি মনে করি দেবে  
আমি ছিলাম, আমি আছি, তোমারি সনে।।

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87/#comments
