# তোমাতেই সবকিছু

Author: মোকসেদুল ইসলাম
Published: 2013-12-15
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%87-%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81/

(১)  
তুমি ভালোবাসলেই বেঁচে থাকতে ইচ্ছে হয়  
নব উল্লাসে লড়াই করার শক্তি পাই  
স্বপ্নগুলো দীর্ঘ হয়, বৃহৎ আকার ধারন করে  
আমার মনের উঠোন জুড়ে।

(২)  
তুমি কাছে না থাকলেই আমি হয়ে যাই স্বস্তিহীন  
পুরো শহর হয়ে যায় ঘুমহীন  
আকাশ হয়ে যায় মেঘহীন  
বাতাস হয় গতিহীন  
আমার জীবন হয়ে যায় ছন্দহীন।
