# তোমাকে হারাই

Author: কামরুল ইসলাম
Published: 2020-06-10
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87/

খুঁজতে গিয়েই, তোমাকে হারাই ~

তুমি বড় বৈচিত্রময় ~

জলের ছায়ায় ছোট্ট ছোট্ট ঢেউয়ের আলপনা ~

স্পর্শহীন অনুভুতির পরশ  ।

তোমাকে খুঁজতে গিয়েই তোমাকে হারাই ~

তোমাতেই তুমি হও বিলীন  ~

অন্তরে,  বাহিরে দূরত্ব সীমাহীন ~

ডোর কাটা ঘুরি, ঠিকানা বিহীন  ।

তোমাকে খুঁজতে গিয়েই তোমাকে হারাই ~

তোমার ছলের কৌশলে ~

দৃষ্টির মায়ায় সৃষ্টির রুপ ~

আমি ডুবি তার অতলে  ।

তোমাকে খুঁজতে গিয়েই তোমাকে হারাই ~

তোমার ইচ্ছা, অনিচ্ছার বেড়াজালে ~

রুদ্ধ শিবিরে আবদ্ধ হই প্রতিনিয়ত ~

খাঁচায় পোশা পাখির স্বপ্নে   ।

তোমাকে খুঁজতে গিয়েই তোমাকে হারাই ~

তোমার মাঝে তোমার অমিলে ~

শিকারী চিলে কেড়ে নেয় প্রত্যয়  ~

চাওয়া পাওয়ার ভুল খতিয়ানে  ।

তোমাকে খুঁজতে গিয়েই তোমাকে হারাই ~

ভাঙা গড়ার দীর্ঘশ্বাসে ~

মনের ক্যানভাসে যেভাবে রচি ~

তুমি নাই তার আশে পাশে  ।।

রচনা কাল ঃ ১০/০৬/২০২০
