# তোমাকে দেখে!

- Author: [মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী](https://sonelablog.com/author/mhchowdhury/)
- Published: 2020-06-25T12:16:58+00:00
- Updated: 2020-06-25T13:32:01+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a7%87/

---

 

**তোমাকে দেখে আচমকা !**  
**হৃদয়ে জেগেছে তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা। ।**  
**হৃদয় মন হয়েছে রোমাঞ্চিত আর শিহরিত।**  
**হৃদয় আমার হয়েছে আনন্দে আবেগাপ্লুত।**  
**চেয়েছিলাম তোমাকে চিরদিন পাশে।**  
**তোমাকে নিয়ে বাঁচবো প্রতিটি নিঃস্বাসে।**  
**জানিনা কেন আমায় ফেলে চলে গেলে কোন অজানায়।**  
**পাইনি তোমার ঠিকানা তারপরেও অনেক খুঁজেছি তোমায় ।**  
**তবুও আমার দিন যায় রাত কাটে তোমারই অপেক্ষায়।**  
**ঘুম আসেনা শীত গ্রীষ্ম বর্ষা আর বর্ণিল জ্যোৎস্নায়।**  
**পাখির সুর শীতের শিশির রিমঝিম বর্ষার প্রকৃতির অপরূপ শোভা।**

**কোনো কিছুই লাগেনা ভালো লাগেনা মনোলোভা।**  
**তুমি রূপসী অনন্যা আমার ভালবাসার অনবদ্য কবিতা।**  
**দাও না তুমি ধরা প্রেম নিয়ে কেন করো এতো ভণিতা।**  
**দেখে আবার তোমাকে হৃদয়ে আমার জেগেছে আনন্দের দোলা।**  
**আনন্দে উচ্ছ্বসিত হই প্রেমকাননে বসেছে যেন প্রেমের সুন্দর মেলা।**  
**অবশেষে এলে প্রেমের কবিতা হয়ে আমার জীর্ণ কুঠিরে।****প্রেম প্রীতি ভালোবাসা পূর্ণতা পেয়েছে মোর হৃদয় মন্দিরে।**

**মায়া মমতা ভালবাসায় সিক্ত হৃদয় আমার আজ বড্ড দিশেহারা।****তোমাকে ছাড়া জীবন আমার অপূর্ণ ছিল যেন একেবারে ছন্নছাড়া।**  
**আমার জীর্ণ কুঠিরে জানিয়ে অভ্যর্থনা আলিঙ্গন করে কপোলে দিলাম চুম্বন।****দুই হৃদয়ে লেগেছে প্রেমের দোলা দেহমন আর প্রাণে লেগেছে অনাবিল শিহরন।****তুমি সজোরে আঁকড়ে ধরে বললে দেখ হয়েছে আমাদের মধুর মিলন।****আমাদের নব যাত্রা শুভ হবে অটুট রবে আরও সুদৃঢ় হবে প্রেমের বন্ধন।**

**দুই প্রেমিক প্রেমিকার হৃদয় আর মনের মধুর মিলনে।****প্রকৃতিতে যেন ফুল ফুটে পাখি উড়ে ভ্রমর ছোটে মধু আহরণে।****পাখিরা কিচির মিচির করে আকাশে ছেড়ে দিয়েছে ডানা।****আমরাও আকাশে হাসি শূণ্যে ভাসি পেয়েছি যেন পাখির ডানা।**

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a7%87/#comments
