# তোমাকে চাই, রাইটার্স ব্লক

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-06-01T08:41:11+00:00
- Updated: 2021-06-01T08:41:11+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%95/

---

 

হোক-না সে আসক্তি বিষকাঁটালি মত,  
স্পষ্ট-অস্পষ্ট ভাবে প্রতিশ্রুতিভঙ্গকারী রাইটার্স ব্লক,  
সে আমার-চাই –ই;

আইসার ফেলে যাওয়া, চৌরাস্তায় খেলে-দেয়া  
ঘন-গাঢ় গুমোট গরমে,  
নিসর্গের কোন বিতরণীতে, শুয়ে-বসে-দাঁড়িয়ে  
যে-কোন-ভাবে, যেখানে-ই হোক, চিৎকার-শীৎকারে,  
ব্লক আমার চাই-ই;

স্তূপাকার শব্দ-জঞ্জাল সরিয়ে, নিভাঁজ পোশাকে  
শব্দ-সময়ের সাহচর্য এড়িয়ে,একাকীর সারাদিনে  
পেট-ফোলা (পোয়াতি) শব্দ-যুবতীর আদুরে রং-ঢং  
সে আমি আর চাই-না;

স্ফটিক স্বচ্ছ প্রভাতের প্রাতরাশ টেবিলে,  
বেহায়া বে-তমিজ শব্দদের হুড়োহুড়ি লুটোপুটি  
দাহে-দোঁহে চিরচেনা পরম্পরার চুম্বন-চতুর ভ্রুকুটি  
উষ্ণ তৃষ্ণা-নগ্ন খুলে দেয়া কর্ষিত-অকর্ষিত শব্দ-শরীরী ভাঁজ!  
সে আর চাই-ই-না;

[এই-ইইইইইই](https://www.youtube.com/watch?v=_u8n_DMp_KY), রাইটার্স ব্লক এসো, ফুসে ওঠা নাগিন-ফণার  
ছিনাল-বেশ দক্ষতায়, ছলে বলে চন্দ্রালোক তৃপ্ততায়,  
রাহু-কেতুর মত একবার, একটিবার সমুলে গিলে ফেল;

স্বস্তির আধারে রচিত হোক ভেদ-অভেদ কাব্য,  
নিভে যাক শব্দদের বৈদিক মন্ত্র,  
অনুনাদিত পাগলপারা বৃষ্টি-ভেজা-উন্মাদনায়  
দূরদূরান্তে মূর্ত হোক অসম্ভবের দীর্ঘশ্বাস,  
আকাঙ্ক্ষার মোহন-মিলন দৃশ্যমান হোক যুদ্ধ-ক্লান্তির আলিঙ্গনে।

ছবি নেটের।

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%95/#comments
