# তোমাকে চাই মনে

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-01-08T04:22:31+00:00
- Updated: 2020-01-08T04:22:31+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87/

---

সকালটা ঘিরে আছে কুয়াশার চাদরে ~  
হিম হিম উষ্ণতায়, তোমার আঁচলের আদরে ~  
মন চায় থাকি, দিনলিপির সব বাকী ~  
অনাদায়ী প্রেমে, জড়িয়ে রাখি ~  
গোধুলীর রঙ, ভোরের কুয়াশা, পৌষের দিনগুলি ~  
তুমি হীন যেন, না যায় চলি ~ ।।  
স্বপ্ন আঁকা, আদর মাখা, তোমার পাশাপাশি ~  
জীবনের হাসিখুশি খেলা, খুনশুটি, কানামাছি ~  
ছুঁয়ে যাক হৃদয়, প্রতিটি সময় ~  
তোমার সান্নিধ্য হোক, প্রীতি মধুময় ।।  
শীতের কাতরে, ভালবাসার আতরে, এই আমি, ~  
তোমাকে চাই, পাশে যেন পাই, দিবসযামী ~  
হাতের ছোঁয়ায়, মনের দোলায়, বাসনা এই ~  
ফুল পাখীদের উৎসবে, প্রাপ্তির গৌরবে, বিষণ্ণতা নেই ।  
ছুঁয়ে দিবে আধর, খুলে দিবে দোর ~  
মনের আঙিণা জুড়ে ~  
প্রাজাপতির ডানায়, বিচরণের বাহানায় ~  
সুধা নিবো উড়ে উড়ে ।।।

শৈত্যপ্রবাহ লগনে, তোমায় চাই মনে ~  
ভালবাসা গভীরে, শতভাগ নিবিড়ে ~  
যত পাখী গায়, যত ফুল সুবাস ছড়ায় ~  
তারও বেশি তোমার তরে, রাখিবো ভালবাসার নীড়ে ।।।  
~~~~~~~~~~~~~~~~~  
রচনা কাল ঃ ০৮/০১/২০২০  
ঢাকা

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87/#comments
