# তোমাকেই খুঁজি

- Author: [শিরিন হক](https://sonelablog.com/author/shirin-haque/)
- Published: 2019-11-22T18:34:47+00:00
- Updated: 2019-11-22T18:34:47+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%81%e0%a6%9c%e0%a6%bf/

---

 

স্পর্শের তৃষ্ণায় বারংবার আমি ছুটে আসি অনুভূতিহীন পাহাড়ের কাছে।  
সব ভুলে অদম্য আবেগে ব্যাকুল হই  
অমত্ত ভালোবাসার সরোবরে।

একটু খানি ভালবাসার ছোঁয়া  
এ মন কে এমনভাবে আন্দোলিত করে  
মোহমত্ততা হয়ে যাই।  
একটু দেখার সুখস্মৃতি টুকু অদেখা সময়ের পাথেয় থাকে।

হৃদয়ের রক্তক্ষরণ হয় প্রতিনিয়ত  
চাওয়া-পাওয়ার উঠোনে।  
পথ ভোলা পথিক হয়ে তোমাকেই খুঁজি  
বিজন ভালোবাসার অরণ্যে।

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%81%e0%a6%9c%e0%a6%bf/#comments
