# তোমরা এদেশের পরগাছা , পরজীবী ,রাজাকার , জামায়াত ।

- Author: [জিসান শা ইকরাম](https://sonelablog.com/author/jeshan4u/)
- Published: 2013-12-20T05:39:36+00:00
- Updated: 2013-12-20T05:39:36+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [সমসাময়িক](https://sonelablog.com/category/current_affairs/)
- Tags: জামা, জামাত শিবির রাজনীতি, তুই রাজাকার
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%97%e0%a6%be%e0%a6%9b%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%9c%e0%a7%80/

---

আমাদের লাগে বলেই আমরা প্রতিবাদ করি , জীবন দেই অকাতরে ।  
বাংলা ভাষার জন্য প্রতিবাদ করে আমাদের ভাই  
রফিক সফিক ছালাম বরকতেরা জীবন বিলায়  
১৯৫২ তে যখন সমস্ত দেশ বাংলার পক্ষে ছিল তখনো তোমরা উর্দুর পক্ষে ছিলে ।  
আসাদেরা এভাবেই মরে যায় স্বাধিকার আন্দোলনের ধারাবাহিকতায়  
১৯৬৪ , ১৯৬৯ হয়ে এলো ১৯৭১  
মহিউদ্দীন জাহাঙ্গীর ,হামিদুর রহমান , মোস্তফা কামাল , মোহাম্মদ রুহুল আমিন ,মতিউর রহমান, মুন্সি আব্দুর রউফ , নূর মোহাম্মদ শেখ – এই সাত জন বীরশ্রেষ্ঠ হয়ে আমরাই জীবন বাজী রেখে যুদ্ধ করি দেশের স্বাধীনতায় । রুমি হয়ে যাই মায়ের চোখের সামনে । তারামন বিবিরা হ শান্ত হয়ে ঘর সংসারের চিন্তা পরিত্যাগ করে অশ্র হাতে যুদ্ধ করে । শত সহস্র অযুত বীর আমাদের এই সোনার বাংলায় ।  
তোমরা তখনো এই বীরদের বিরুদ্ধে ছিলে , যুদ্ধ করেছো এই বীরদের বিরুদ্ধে , সাধারন বাঙালীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছ ১৯৪৭ এর পর থেকেই ।  
এই শত সহস্র বীরদের মাঝে তোমাদের আদর্শ নেই কেউ। তোমাদের আদর্শ মওদুদি , গোলাম আজম , দেলোয়ার হোসেন সাইদি , কাদের মোল্লা , মতিউর রহমান নিজামি , মুজাহিদি , সালাউদ্দিন কাদের চৌধুরী ।  
তোমাদের বীর ভাবো ভারতে জন্ম গ্রহনকারি তিতুমীরকে । তোমরা বীর ভাবোনা আমাদের এত বীরদের মাঝে কাউকে ।  
সেই ১৯৪৭ থেকে আজ ২০১৩ , এত দীর্ঘ সময়েও তোমাদের অবস্থানের সামান্যতম পরিবর্তন হয়নি ।  
আমরা জীবন দিয়ে এদেশের বঞ্চিত নাগরিক । আর তোমরা জীবন নিয়েও এই দেশের সুবিধাভোগী নাগরিক । তোমাদের গাড়িতে উড্ডীন হয় জাতীয় পতাকা , ইসলামী ব্যংক সহ অন্যন্য প্রতিষ্ঠান গড়ে হয়ে ওঠো সম্পদশালী । অথচ তোমরা এদেশের কেউ না ।  
পরগাছা , পরজীবী ,রাজাকার , জামায়াত ।[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2013/12/tuirajakar2-640x480-300x254.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/12/tuirajakar2-640x480.jpg)

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%97%e0%a6%be%e0%a6%9b%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%9c%e0%a7%80/#comments
