# তেজোদীপ্ত মানবী

- Author: [নূর হোসেন](https://sonelablog.com/author/thenurhossain/)
- Published: 2019-12-21T06:02:57+00:00
- Updated: 2019-12-21T06:02:57+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%87%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%a6%e0%a7%80%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%80/

---

অঙ্গনা তুমি স্রোতস্বিনী  
নাকি অশ্বের পায়ের নল?  
তুমি জন্মদাত্রীর গর্ভ কষ্ট-  
নাকি পদ্মপাতার জল?  
তুমি নির্যাতিত একরোখা-  
কেউ ডাকে পতিতা,  
কারো তুমি মায়ের আঁচল;  
প্রিয়তমা বনিতা।

তুমি ধানের মঞ্জুরী স্নিগ্ধ শরৎ  
উড়ন্ত শান্তি কপোত,  
তুমি তুঙ্গ, তুমি তমিস্রা-  
আবার নিশুতি পুর্ণিমা রাত!  
তোমার যেমন খ্যাতি আছে তেমনি আছে বদনাম;  
শত্রুর তুমি আশীবিষ-  
অনাদৃত অনির্বান।

পিতার কাছে পুত্রী তুমি  
কামুকের চোখে কামিনী-  
প্রেমিকের টানে প্রেমিকা তুমি,  
স্বামীর ঘরে ভামিনী;  
ক্ষণে ক্ষণে বদলে তোমার  
ধরা-বাঁধার নাম,  
তুমি ছাড়া অচল পুরুষ তবুও পাবেনা দাম।

হে প্রসূতি!  
হে কলত্র!  
হে দুহিতা!  
তুমি নিদর্শন এ ভুবনের মাঝে-  
রেখেছো অগ্রনী ভুমিকা,  
স্তিতি তোমাকে যাই করুক তুমিই সঠিক ধারা;  
সব আয়াস ক্ষোভ ভুলে  
প্রসিদ্ধ তুমি,  
তুমি যে জগতের মা।

---

Comments: 29 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%87%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%a6%e0%a7%80%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%80/#comments
