# তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড

Author: সাবিনা ইয়াসমিন
Published: 2022-08-05
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%87%e0%a6%87%e0%a6%b6-%e0%a6%98%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8/

সম্পর্কে কখন জুড়ি!  
কেউ বলে জ্ঞান-বুঝ হবার পরে, আবার কেউ বলে জন্মের ঠিক আগে-আগে যখন মায়ের গর্ভে নিজ- স্বত্তা আপনাধিকারে, ঠিক তখুনি বেঁধেছি সম্পর্কের সুঁতো!  
বাবা আমার ভিত্তি মা বাসস্থান!  
অতঃপর পৃথিবী’  
দুনিয়ার আলো-বাতাসে প্রতি নিঃশ্বাসে অক্সিজেনের মতোন যুক্ত একেকটা সম্পর্ক।  
ধর্ম- বংশ- পরিবার- রক্ত- আভিজাত্য- শিক্ষা- সংস্কৃতি  
যা আছে তা আগলে রাখা, না রাখা-ও;  
যা নেই তা’র অন্তহীন চেষ্টা.. প্রচেষ্টা আমৃত্যু।

কে প্রিয়- কার বিহনে মন অসুখী?  
যে সব ছেড়ে গেলো তাকে ছাড়াই পৃথিবী চলছে। তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড/  
নিয়ম করে চলছি থমকে যাওয়া’র প্রাণহীন দেহ নিয়েই, আমি -আপনি নিজ নিজ বলয়ে!  
ঠিক যেমন নিয়মে এই গ্রহটা ঘুরছে সূর্যের চারদিকে। ঘুরছে সব-সবাই।

আদর মায়া শ্রদ্ধা ভালোবাসা অধিকারের দাবী প্রত্যেক বন্ধনে! সম্পর্কে- সম্পদে-সময়ে;  
অধিগ্রহণ হয় দুর্জনের পরাক্রমে-ও

যার কারণে মন কাঁদে- প্রানপ্রিয় হারিয়ে গেলে আত্মঘাতী নিজে, অথবা কারো মৃত্যু কামনায় প্রতিমুহূর্ত নিজ অক্ষে আবর্তিত যে-কেউ  
সে-কী জানতে পায় ক্ষয় হয়েছে তার-ও!

আমার মা- দুনিয়ার প্রথম বাসস্থান  
বাবা- যিনি আমার ভিত্তি প্রতিষ্ঠাতা  
প্রথম কোলে নেয়া নানা-নানী দাদা-দাদী,  
প্রথম খেলার সাথী- ভাই-বোন  
শপথের সাথী-পতী-পরমেশ্বর!  
নাড়িছেঁড়া ধন…  
জুড়ে থাকি, জড়িয়ে রাখি তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড.. প্রতিদিন।

আফসোস, সম্পর্ক গুলো এখানে-ই  
অজানা পরকালে কে কোথায় আর কে কার!

\* অ-কবিতা

\*ছবি -নেট থেকে।
