# তৃষিত/তৃষ্ণার্ত কৃষ্ণচূড়ার ফাঁদ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-02-14T10:06:18+00:00
- Updated: 2020-02-14T10:07:35+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%83%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%a4%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%9a%e0%a7%82%e0%a7%9c/

---

 

আগুন-পলাশ-শিমুলের দিনে  
তৃষিত/তৃষ্ণার্ত কৃষ্ণচূড়ার ফাঁদে,  
কে কোথায় আত্মাহুতি দিয়েছে  
কে জানে! কোথায় কার  
ফেটে যাওয়া ধমনী থেকে রক্ত  
ছড়াচ্ছে পথে পথে,  
কেউ জানে না, কেউ খবর নেয় না;  
শুধু-ই জানে সেই ছিঁড়ে/ফেটে যাওয়া ধমনী  
আর জানে সেই আগুন-রূপী কুহকিনী;

তবুও ভাবি,  
প্রায়শ্চিত্তে শুদ্ধ হোক দুর্ভিক্ষের-অভাগা-কুহকিনী  
সময়োচিত ভালোবাসার চিত্র এঁকে,  
হ্রদের জলে সিনান শেষে, ফিরে ফিরে আসুক;  
অপেক্ষায় দাঁড় করিয়ে রাখা, দাঁড়িয়ে থাকা  
কৃষ্ণচূড়ার নিচে, শিশির-সতীর্থে;

নত চোখে/মুখে গুঁজে দেবে বুক পকেটে,  
তর্জমা করা পুরো একটি কবিতা।

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%83%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%a4%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%9a%e0%a7%82%e0%a7%9c/#comments
