# তৃতীয় জন্মের অপেক্ষায়

- Author: [মনির হোসেন মমি](https://sonelablog.com/author/ma-mati-das/)
- Published: 2014-11-12T03:47:59+00:00
- Updated: 2014-11-12T03:56:25+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a7%9f/

---

![](http://sonelablog.com/wp-content/uploads/2014/11/1376387_1486576251628256_3024460785556011966_n.jpg)

**জন্ম মৃত্যু এক জীবনের সঙ্গী**

 পূর্ব জন্মের কোন এক সন্ধি ক্ষণে

আমরা ছিলাম পাশাপাশি,আবারও

দ্বিতীয় জন্মের আর্বিভাবে বিদায় ভূবন ক্ষণস্হায়ী।

**জীবনের শেষ অধ্যায় মৃত্যুর অনুভূতি**

কেউ কি কখনও পেয়োছ কভূ,

আমি দেখেছি মৃত্যুর দুয়ারে দু,দুবার দাড়িয়েও

আমি অবিচল স্হির তোমাদের পাশা পাশি।

**প্রথম মৃত্যুর স্বাধে**

সাতার না জানা কৈশরের চঞ্চলতার দূরন্ত পনায়

তিনটি জীবনের ইতি কথায়, ডুবন্ত

তখনও আমি সাতটি ঘন্টা ছিলাম জলের গভীরে।

**দ্বিতীয় মৃত্যুর**

স্পর্শ কাতর মনে ভয়ার্ত ছায়া

সমাধির ক্ষীর্ণ ছিদ্রে কৌতুহলী দেখা

মুহুর্তেই গা ছম ছম শিহরিত হৃদয়

দৃষ্টিহীন জগত যেন আমার আমি হারা।

**অসার লাশের ধর্মের রিতীনিতী**

দাফন-কাফন,

অসার লাশের ধর্মের রিতীনিতী

জলন্ত অগ্নিতে চন্দন কাঠের সমাধি।

**পৃথিবীর বিচারে শত অপরাধী তবুও সাধু আমি**

পূর্ণ্যের হিসাবের খাতায় শূণ্য জানি

স্রষ্টার দরবারে স্বাক্ষী আমার অঙ্গ পতেঙ্গ

সত্য-মিথ্যের হিসেব হবে পাকা পাকি।

**তৃতীয় জন্মের অপেক্ষায়**

অনন্ত সময়ের তরে উঠব জেগে হায়সরে

রায় কার্য্যের মাঝে বাচতে হবে

হয়তো অপার স্বগীয় সূখে, নতুবা

অকল্পনীয় আযাবে।

---

Comments: 25 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a7%9f/#comments
