# তুমি

- Author: [ইঞ্জা](https://sonelablog.com/author/einzza/)
- Published: 2016-12-05T05:16:12+00:00
- Updated: 2016-12-05T05:16:12+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-3/

---

কত যে চোখের জল চুষে নিয়েছি এই ঠোঁটে  
কত যে চুম্বন এঁকেছি আমি ওই ললাটে  
তবুও দেখনি এই হৃদয়ের রক্তাক্ত ক্ষরণ  
থেমে যায়নি আর তোমার ওই যুগল চরণ।

ছেড়েছ তুমি কতই না বিষবাস্প  
আমার দুঃখে কতই না তুমি হাসছো  
কিন্তু একদিন তুমি জানি ফিরে আসবে  
তখন হয়ত আমি আর থাকবনা এই পৃথিবীতে  
তখন সবাই দেখবে তোমায় মায়া কান্না কাঁদতে।।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-3/#comments
