# তুমি হতে পারতে-(১)

Author: খেয়ালী মেয়ে
Published: 2015-01-24
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%a7/

তুমি হতে পারতে—  
আমার অনুভবে দেখা সেই অদৃশ্য ছায়া  
যদি করতে বিচরণ আমার ভুবনে, ছাড়তে পারতে না মায়া…  
তুমি হতে পারতে—  
আমার আকাশে ভেসে বেড়ানো রঙিন ঘুড়ি  
যখন বসতো মেলা তারাদের, খেলতাম দুজনে মিলে লুকোচুরি…

তুমি হতে পারতে—  
আমার অতি প্রিয় কবিতার খাতা  
আমার হৃদয় কোণে সুখ দুঃখের সূক্ষ্ম ব্যথা…  
তুমি হতে পারতে—  
আমার ভালবাসার নদীটির জল ছাপানো দুটি কুল  
তুমি হতে পারতে\_\_\_\_\_\_\_\_\_\_\_\_\_\_

(খেয়ালী মনের এলোমেলো ভাবনা)
