# তুমি স্মরণীয় হয়ে থাকবে

- Author: [সঞ্জয় মালাকার](https://sonelablog.com/author/sanjay-malakar/)
- Published: 2020-01-03T12:35:40+00:00
- Updated: 2020-01-03T17:58:05+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%b9%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%ac%e0%a7%87/

---

*জীবন হলো একটি জটিল খেলা!ব্যক্তিত্ব*  
*অর্জনের মধ্যে তুমি তাকে জয় করতে পার।*  
*তুমি জানো জটিল কাজেই বেশি আনন্দ পাওয়া যায়,! তাই*  
*সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ জটিল হওয়া উচিত।*

*পরম উৎকর্ষতা হলো একটি চলমান প্রক্রিয়া।*  
*তা হঠাৎ করেই আসেনা! ধীরে ধীরে আসে।*  
*তুমি এটাকে মেধা বিকাশ দিয়ে ধরে রাখো।*  
*তুমি যদি মন থেকে কাজ কর না!*  
*তা হলে তুমি কিছুই -.অর্জন করতে পারবে না।*

*আর যদিও করে থাকে, তবে সেটা অর্ধেক অর্জন।*  
*তাই মনের সফলতায় , সব সময়ই এরকম তিক্ততা থেকেই যায়।*

*জীবন হলো একটি জটিল খেলা! ব্যক্তিত্ব*  
*অর্জনের মধ্য দিয়েই তাকে জয় কর*  
*তোমার সফলতা আসবেই তোমার কাজে।*

*তুমি তখনই স্মরণীয় হয়ে থাকবে, যখন*  
*তোমার আমাদের উত্তর প্রজন্মকে উন্নত ও নিরাপদ বাংলাদেশ উপহার দিতে পারো।*

*যদি কোন দেশ দুর্নীতিমুক্ত হয়, এবং সবার মধ্যে সুন্দর মনের মানসিকতা জেগে ওঠে! আর*  
*আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি সেখানকার সামাজিক জীবন যাপনে তিন রকমে মানুষ থাকবে!*  
*আর তারা হলে – পিতা – মাতা ও শিক্ষক।*

*আর শিক্ষাবিদদের উচিৎ, শিক্ষার্থীদের মাঝে মধ্যে*  
*অনুসন্ধানী, সৃষ্টিশীল, উদ্যোগী ও নৈতিকতা শিক্ষা ছড়িয়ে দেয়া,।যাতে তারা আদর্শ মডেল হতেপারে।*

*নতুন প্রজন্মের কাছে আমার আহ্বান,*  
*তাদের যেনো ভিন্ন চিন্তা করার সাহস থাকে প্রজন্ম হতে প্রজন্ম নতুন কিছু করার।*  
*যে পথে কেউ যায় না -সে পথে চলতে হে! তাদের মাঝে নতুন কিছু আবিষ্কার করার সাহস থাকতে হবে।*  
*অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে, আর চিহ্নিত করতে হবে কোথায়**সমস্যা , তবেই সফলতা আসবে তোমার কাজে।*

*আর এগুলো হলো সবচেয়ে মহৎ গুণ,*  
*এভাবেই এগোতেই হবে তোমাদের প্রজন্ম হতে প্রজন্ম প্রর্যন্ত!*  
*আর নতুনদের কাছে এটাই আমার বার্তা।*

*উৎকর্ষ একটি ধারাবাহিক প্রক্রিয়া, এবং ওটা কোন দুর্ঘটনা না, জীবন এক কঠিন খেলা!*  
*আর এই খেলায় জয় তখনি হয়, যখন তুমি সফল ভাবে কাজ সম্পুর্ন কর।*

---

Comments: 27 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%b9%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%ac%e0%a7%87/#comments
