# তুমি সমগ্র

Author: সাবিনা ইয়াসমিন
Published: 2020-01-08
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0/

★ তুমি- ভাবনায়

অপলক তাকিয়ে রই  
তোমার শান্ত স্নিগ্ধ অবয়বের দিকে,  
ভালোবাসা মেঘের মত ভেসে বেড়ায় আমার চারিদিক..  
ভালবাসার বৃস্টি হয়ে ঝরি,  
টুপটাপ টুপটাপ সবুজ গাছের পাতায়..  
গাছের পাতাগুলো তুমি হয়ে যাও তখন;

★ তুমি- বিশ্বাসে

তোমার দু’হাতে দেখেছি বিশ্বস্ততা,  
একহাতে আস্থার পৃথিবী  
আর অন্যটায় অটুট বন্ধন।

★ তুমি- ভালোবাসায়

ভালোবাসার বিশ্বে তুমি সীমান্তহীন রাস্ট্র,  
ভ্যাট-বাজেট,ব্যাংক-ব্যালেন্স এর কড়াকড়ি নেই,  
নেই ভোটবাক্সের বিজ্ঞাপন;  
শেয়ার বাজারের দরপতনেও নেই কোন নিষেধাজ্ঞা..  
সামরিক শাসকের আওতা বিহীন সাম্রাজ্যে  
রাখোনি কোন আইডি কার্ড।

★ তুমি- প্রেমে

ঋতু আবর্তিত হয় তোমার হৃদ-স্পন্দনে,  
হাসিতে ফাগুন  
দৃষ্টিতে প্রজ্বলিত আগুন,  
গভীরের গহিনে নিমজ্জিত হও  
উষ্ণতম প্রেম-আবেশে..  
ভালোবাসা পূর্ণাঙ্গ হয় তোমার উত্তাল প্রেম-নির্যাসে;
