# তুমি বলে কোন কিছু নেই

- Author: [নিরব সাগর](https://sonelablog.com/author/nirob-sagor/)
- Published: 2020-09-26T14:26:10+00:00
- Updated: 2020-09-26T15:05:42+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87/

---

তুমি ভালবাসোনি বলে আজও

     তোমাকে ভুলে যাইনি।

তোমাকে মনে পড়ে মাঝরাতে

 ঘুমের ঘোরে,দুঃস্বপ্নের মাঝে।

তোমাকে পাইনি বলে আমি

এখনো নষ্ট হয়ে যাইনি।

 তোমার জন্য ভাল আছি।

ভাল থাকার আপ্রাণ চেষ্টা করছি।

তুমি কাছে আসোনি বলে

আমি তো দূরে সরে যাইনি।

তোমার পাশে আছি। কল্পনাতে

হয়তো তোমার পাশেই থাকবো।

তুমি চোখে চোখ রাখনি বলে

আমি তো চোখ বন্ধ করিনি।

তোমার দিকে তাকিয়ে থাকি অপলক দৃষ্টিতে শুধু একবার দেখবো বলে।

তুমি হাতে হাত রাখনি বলে

আমি তো হাত গুটিয়ে নেইনি।

তোমার দিকে হাত বাড়িয়ে আছি একবার বুকে জড়িয়ে ধরবো বলে।

তুমি কথা বলোনি বলে

 আমি তো চুপ হয়ে থাকিনি।

  দুরন্ত পাঁয়ে হেঁটে যাই

তোমার দিকে কথা বলবো বলে।

এতকিছুর পরেও মাঝে মাঝে

 মনে হয় এজীবনে শুধু

আমিই আমার।

তুমি বলে কোনো কিছু নেই,

কখনো ছিলো না।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87/#comments
