# তুমি নেই এ কেমন শহর

- Author: [সাজেদুল হক](https://sonelablog.com/author/shajedul-hoque/)
- Published: 2020-07-04T21:07:54+00:00
- Updated: 2020-07-06T20:46:23+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%8f-%e0%a6%95%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%b9%e0%a6%b0/

---

- আমি আপাদমস্তক ডুবে আছি তোমাতে
  যদিও অনন্তকাল ধরে
  তুমি থাকো না এখানে।
  এখানে ঝড়-ঝাপটার ভয়
  আছে দশদিগন্তের নিবিড় অন্ধকার।
  আছে ভাঙাচোরা যুদ্ধজাহাজ
  বাইবেল হাতে জোয়ান নাবিক,
  তবুও অমাবস্যার রাতে
  বিফল সমুদ্রমন্হন।

এখানে নিত্য চালচিত্র বদলায়।
  জীবনের ধারাপাত
  হিসেবের চাষ-বাস,
  সব কিছু দাঁড়িপাল্লায়।

এমন শহরে ফেলি আমার দীর্ঘশ্বাস ।

যদিও অনন্তকাল ধরে
  তুমি থাকো না এখানে
  আমার সৃষ্টি তোমায় ছুঁয়ে থাক।
  ছুঁয়ে থাক তোমার শহর
  তোমার চারিপাশ।
  দেশ-দেশান্তরের লম্বা দেয়াল
  ভেদ করে।

তুমি নেই! এ কেমন শহরে
  আমার বাস!

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%8f-%e0%a6%95%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%b9%e0%a6%b0/#comments
