# তুমি নেই ভাবনাতে নেই

- Author: [নিরব সাগর](https://sonelablog.com/author/nirob-sagor/)
- Published: 2020-06-15T00:52:31+00:00
- Updated: 2020-06-17T03:53:16+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87/

---

আমার ঘরে তোমার শূণ্যতা নেই;

তুমি থাকার পূর্ণতা ও নেই।

 তবে তুমি জেনে নেই তা ভাবনাতে নেই কারণ তুমি আছো আমার মনের ঘরে।

 তুমি আমি দুজনে হেঁটে চলেছি;                       রেললাইনের দুপাশ দিয়ে দীর্ঘায়িত পথ।                স্পর্শহীন গন্তব্যহীন অচেনা রথ।

 তুমি আছো আমার অন্তরঙ্গে মিশে।

 তুমি আমি দুজনে ভেসে চলেছি;                                        বৈঠাহীন পালতোলা নৌকায় ।           অন্তবিহীন কোন সীমানায় ।                                          তুমি আছো আমার কল্পকাশ ভরে ।

 তুমি আমি দুজনে স্বপ্ন দেখেছি;

পূর্ণিমার জ্যোৎস্না পূর্ণ রাতে।

 জ্যোৎস্না বিলাস এ বসে একসাথে।

 তুমি আছো আমার উঠান জুড়ে।

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87/#comments
