# তুমি জানো কি ???

- Author: [সঞ্জয় কুমার](https://sonelablog.com/author/sanjoy-kumar/)
- Published: 2015-05-09T04:27:49+00:00
- Updated: 2015-05-09T04:27:49+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%95%e0%a6%bf/

---

![ক](https://kabitaruthan.files.wordpress.com/2012/11/224014_439577246096658_327524127_n.jpg)

তুমি কি জানো ললনা

তোমাকে ছুঁয়ে আসা এলোচুলের বাতাসে  
কতটা মাদকতা মিশে আছে ?

তোমার বৃষ্টিভেজা পাহাড়ের চূড়ার ঝর্ণাধারায়  
আমি কতবার সিক্ত হতে চেয়েছি ?

তোমার সদ্য স্নাত আদ্র বসনের বদনখানি  
কতটা অগ্নিগিরী সৃষ্টি করতে পারে ?

তোমার হৃদয়ছোঁয়া বাঁকা চাহনির হাসি  
কতজন যুবকের হৃদয়ের স্পন্দন থামিয়ে দিতে পারে ?

তুমি হয়ত জাননা তোমাকে দেবীর আসনে বসিয়ে  
কতটা মনে , তোমার পূজা প্রতিদিন হচ্ছে ?

তোমাকে এত কিছু জানার প্রয়োজন নেই  
শুধু জেনে রেখ পৃথিবীতে মাত্র একজন ই আছে  
যে শুধু তোমাকেই চাইছে । ।

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%95%e0%a6%bf/#comments
