# তুমি জল ঝরিয়ো না যেন

- Author: [রিমি রুম্মান](https://sonelablog.com/author/rimee-rumman/)
- Published: 2014-03-07T04:55:31+00:00
- Updated: 2014-03-07T04:55:31+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%9c%e0%a6%b2-%e0%a6%9d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%8b-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%af%e0%a7%87%e0%a6%a8/

---

হাইওয়ের উপর দিয়ে হাওয়ার বেগে ছুটে চলে গাড়ি  
এরমাঝে কিছু গাড়ি ধেয়ে যায় বেপরোয়া গতিতে  
হৃদপিণ্ড কুঁকড়ে আসে, বাড়ে তার স্পন্দন  
যদি কখনো সব কিছু হয় চূর্ণ-বিচূর্ণ কিংবা লণ্ডভণ্ড  
হাসপাতালের মনিটরের পালস গ্রাফ’টা সরলরেখা হয় যদি  
কিংবা থেমে যায় সকল স্পন্দন  
ছোটোখাটো একটা ভূমিকম্প বয়ে যাবে হয়তো  
তোমার শিরা-উপশিরা বেয়ে  
কতো রিখটার স্কেল কম্পন হবে, জানিনা  
তবে, তুমি জল ঝরিয়ো না যেন দু’চোখেতে ।

একলা প্রহরগুলোতে তোমার সান্নিধ্যে আসবো জেনো  
দমকা বাতাস হয়ে ছুঁয়ে যাবো কখনো  
কিংবা হঠাৎ বৃষ্টি হয়ে ভিজিয়ে যাবো  
তুমি জল ঝরিয়ো না যেন দু’চোখেতে ।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%9c%e0%a6%b2-%e0%a6%9d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%8b-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%af%e0%a7%87%e0%a6%a8/#comments
