# তুমি ছুঁলে প্রজাপতিকথার গুঞ্জরণ

- Author: [সাদিক মোহাম্মদ](https://sonelablog.com/author/sadiquemohammad/)
- Published: 2014-08-11T16:23:16+00:00
- Updated: 2014-08-11T16:27:25+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%9b%e0%a7%81%e0%a6%81%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9c%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be%e0%a6%b0/

---

সাদা কাগজে জড়ো করি স্বপ্ন  
গোপন খুঁতিতে জমিয়েছিলাম কিছু ভাব  
উপমা রূপক কথোপকথন  
শব্দে বাঁধি ঘর- আমাদের  
তবু মন ভরে না

তুমি চুপিসারে আদর করে ছুঁয়ে দিলে  
অভিমানী পঙক্তিরা প্রজাপতি হয়ে ওড়ে  
বর্ণজোড়া প্রাসাদ গুঞ্জরিত হয়ে ওঠে  
বর্ণালি ডানায়-ডানায়

সরস্বতীর দুয়ারে দাঁড়িয়ে ঘণ্টায় তুলেছি বোল  
তুমি না জাগলে বৃথা অর্চনা  
সান্ধ্য-উপোষ, অর্ঘ্যদান…  
আমার মন ভরে না

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%9b%e0%a7%81%e0%a6%81%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9c%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be%e0%a6%b0/#comments
