# তুমি চাইলে

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2022-08-15T09:23:10+00:00
- Updated: 2022-08-15T09:23:10+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87-2/

---

 

তুমি চাইলে হাত ধরে বৃষ্টিতে ভিজতে

মেঘ চলে গেলো আষাঢ়ের বাড়ি

আর ভেজা হয়নি বৃষ্টির উষ্ণতায়

হাতে হাত ধরে শ্রাবনের কোলে  ।

তুমি চাইলে কাঁধে মাথা রেখে পাহাড় দেখবে

পৌষের সন্ধ্যায় কুয়াশার আবরণে ঢেকে যাওয়া

সবুজ বনানীর নগ্ন রূপ

আমি দুঃখ বিলাসী, তাই বসন্তের শুরুতে

সাগরের অতলে ডুব দিতে চাইলাম দুজনে

সাগর আর পাহাড়,  পাহাড় আর সাগর

এই বিভাজনে এখনো দেখা হয়নি ভোরের আকাশ  ।

তুমি চাইলে, এক বিকেলে কাঁশ ফুলের শুভ্রতায়,

শ্বেত বর্ণে ভেসে যাওয়া মেঘ শাবকের আড়ালে,

এক মুঠো শরতের নীল আকাশ

মেঘের কান্নার সুরে, শরৎ এলো সেঁজে বালু চরে, মেঘনার দুকুল ঘেঁসে , বাণের জলে স্বপ্ন গেলো ভেসে

আজ বৃষ্টি আছে, পাহাড় আছে,ঋতুর বৈচিত্র আছে

সাগর আছে, কাঁশফুলের কোমলতা আছে,

শুধু আমি নাই,  তোমার স্বপ্নের ভিতর  ।

 

রচনা কাল ঃ ১৫/০৮/২০২২

ঢাকা

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87-2/#comments
