# তুমি চাইলে ঝর্ণা ঝরতো

- Author: [নিরব সাগর](https://sonelablog.com/author/nirob-sagor/)
- Published: 2020-09-30T04:55:25+00:00
- Updated: 2020-09-30T04:57:02+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%9d%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%be-%e0%a6%9d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8b/

---

তোমাকে অনেক বার বলেছিলাম ,

আমি রাগী নয় একটু বেশি বিবাগী।

আমার কখনো কিছুতেই রাগ

হয় না,অভিমান হয় ।

তুমি চাইলে সব কিছুই ঠিক হয়ে যেত।

সেই ছোট অভিমান গুলো

তুমি ভাঙ্গালে না বলেই,

আসতে আসতে তাই; পাহাড়সম

হয়েগেল অভিমান ।

তুমি চাইলে তো,

সমতল জনবসতি গড়ে উঠতো।

আজ আমি শুধু একা একা দাঁড়িয়ে রই।

আকাশ ছোঁয়া স্বপ্ন গুলো,

 মেঘের ভিতর বুনি।

সেখানে বৃষ্টির জল হয়ে

মাটিতে নেমে আসে ।

তুমি চাইলে শুভ্রাকাশে জ্যোৎস্না ছড়াতো।

সব কিছুতেই আমি এখন

অনেকটা নিস্প্রাণ।

সময় আর অসময়, সব সময় সকলের

সাথে চলে আমার অভিমান ।

তুমি চাইলে খুনসুটির ঝর্ণা ঝরতো।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%9d%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%be-%e0%a6%9d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8b/#comments
