# তুমি কেমন হবে

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-11-23T18:05:16+00:00
- Updated: 2020-11-23T20:07:23+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87/

---

কল্পনায় তোমাকে কখনো ভাবিনি

তুমি কেমন হবে

রুপে মোহনীয়,  নাকি গুনে মানবীয় ?

শুধু ভেবেছি

অচেনা কেউ আচমকা এসে

আমাকে গুছিয়ে দিবে,  রীতিতে নীতিতে,

তীক্ষ্ণ দৃষ্টিতে নজরদারী করবে

বেলা অবেলা,  নিয়মিত অদৃশ্য বাঁধনে ।

আর আমি,  দিন শেষে বিষন্নতার পিল খুঁজে পাবো

তোমার উষ্ণ হাসিতে   ।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87/#comments
