# তুমি কি আমার হবে ?

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2022-05-31T06:07:56+00:00
- Updated: 2022-06-04T09:24:26+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87/

---

 

তুমি কি আপাদমস্তক  আমার হবে ?

চিন্তায়, চেতনা, অহর্নিশি ভাবনায়

ঘরকান্নায় অগ্নি জলে ?

বেলা অবেলায় গল্পের আসরে

শ্রাবণের ঝড়ো বৃষ্টির উষ্ণতায়

হেমন্তের শেষ পূর্ণিমায়

জোছনা বিলাস দোসরে

তুমি কি আমার হবে,  একান্তীয় ?

ক্লান্তিতে,  অবকাশে,  বিষণ্ণ প্রহরে

ব্যস্ততায়,  জড়তায়, মনের অগোচরে

গোলাপের হাসিতে,  হাছনার সুবাসে

তুমি কি আমার হবে, পূর্ণ খুশিতে ?

ধর্মে, কর্মে আরাধনায় উপাস্যে

প্রাপ্তিতে,  বিয়োগে,  আত্ম নিবেদনে

প্রেমে, বিরহে, অনুকুলে, প্রতিকুলে

স্পর্শে, অনুভবে, বাহ্যে , অন্তঃস্থলে

অঙ্গে,  রঙ্গে ভোগে বিলাসে, হরষে

তুমি কি আমার হবে, একই বৃন্তে ?

 

রচনা কাল ঃ ২৯/০৫/২০২২

ঢাকা

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87/#comments
