# তুমি আমি ও লেখাপড়া

Author: জাহাঙ্গীর আলম অপূর্ব
Published: 2021-08-13
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%be%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be/

থাকো তুমি যতই দূরে  
গিরি কিংবা বনে,  
পাখি হয়ে উড়ে গিয়ে  
বাঁধবো বাসা মনে।

থাকবো তোমার পাছে পাছে  
প্রতিক্ষণে ক্ষণে,  
বাতাস হয়ে বয়ে চলবে  
প্রিয়া তোমার সনে।

চোখের আড়াল তোমায় আমি  
করতে চাইনা কভু,  
কাঁকন নোলক হয়ে সদা  
থাকবো শুধু তবু।

ভালোবাসি বলেই আমি  
ঘুরছি পাছে পাছে,  
সকাল সাঁঝে নিত্য কাজে  
থাকবো কাছে কাছে।

তোমায় খুশি করার জন্য  
ফুলের বাগে ফুটবো  
তোমার জন্য নদী হয়ে  
সাগর পানে ছুটবো।

৪+৪/৪+২

রচনাকালঃ  
০৬/০৭/২০২১  
—————————  
লেখাপড়া  
জাহাঙ্গীর আলম অপূর্ব

লেখাপড়া শিখতে হবে  
বুঝতে হবে ভালো,  
জানতে হবে পুরো ধরা  
আনতে হবে আলো।

লেখাপড়া মনে ময়লা  
সদা করে ধ্বংস,  
লেখাপড়া সুখের উল্লাস  
সমাজের ওই অংশ।

জ্ঞানে দৃপ্ত শুদ্ধ ভাবে  
গেছে সমাজ জুড়ে,  
মনের সকল স্বপ্ন গুলো  
যাচ্ছে রে ভাই দূরে।

পুরো জীবন স্বপ্ন নিয়ে  
চলতে দেয়’রে শিক্ষা,  
জ্ঞানের প্রতীক শিক্ষাগুরু  
দিলেন তিনি দীক্ষা।

শিক্ষা ছাড়া জীবন পথে  
চলা যায় না কভু,  
শিক্ষা হলো মেরুদণ্ড  
বিজ্ঞ বলেন তবু।

৪+৪/৪+২

রচনাকালঃ  
০৬/০৭/২০২১
