# তুমি এসো না!

- Author: [মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী](https://sonelablog.com/author/mhchowdhury/)
- Published: 2020-06-26T12:15:59+00:00
- Updated: 2020-06-27T04:01:24+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%8b-%e0%a6%a8%e0%a6%be/

---

 

**তুমি এসো না কভু আমার জীর্ণ কুঠিরে। এখানে আদর সোহাগ ভালবাসা আছে। নেই জীবন রংগীন করার প্রাচুর্য । এখানে প্রাণের উচ্ছ্বাস আর আনন্দের বন্যা আছে নেই বিত্ত্ব বৈভবের ছড়াছড়ি। এখানে বৃষ্টিতে ভেজার কাদাজলে মাখামাখি আছে নেই সানরুপ তুলে শত মাইল বেগে বৃষ্টিতে গাড়িতে লুটেপুটে নেয়ার আননদ । এখানে ছাদ ফোটা দিয়ে ঘরে জ্যোৎস্না আলো মাটিতে গড়াগড়ি খায় তা মনের আনন্দে গায়ে মাখা যায় ।**

**নেই অমাবস্যার কালো অন্ধকারের রাজত্ব।**

**এখানে সোনার খনি নেই, নেই হাজার পাওয়ারের আলোর ঝলকানি। আমার কুঠিরে মাটির পিদিমে আছে ভালবাসার কলতান। অন্তরের নির্মল সুখ। প্রেমে কানায় কানায় পূর্ণ আদিম সুখ প্রাণ চাঞ্চল্য আনন্দ উচ্ছ্বাস । **

**ভালবাসার নান্দনিক প্রেমঘাথা।।**

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%8b-%e0%a6%a8%e0%a6%be/#comments
