# তুমি এলে ..

- Author: [প্রিন্স মাহমুদ](https://sonelablog.com/author/pmahm/)
- Published: 2013-10-20T00:19:38+00:00
- Updated: 2013-10-20T00:19:38+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%87/

---

তোমাকে দেখলেই দু’পা ডীপ ফ্রিজে  
আটকে পড়ে যেন !  
জলন্ত সিগারেট ধর্ষিত হয় দু’ঠোঁটে  
প্রফুল্লতা গর্ত খুঁড়ে কেন ?  
প্রয়োজন অপ্রয়োজনে  
তপ্ত আকাশ চাঁদের সুরভী দেয়  
নাজিফাহ দু’চোখের পাতা  
নিখুঁত ক্লাইমেক্সে তোমার ছবি নেয় ;  
আটকে পড়ে তোমার দু’পায়ে –  
স্কিন শট নেয় দু’ফিতের স্যান্ডেলের ।

দুর্বলতা – বিষণ্ণতা – অবসাদ  
মোড়ানো হয়ে তুমি দেখা দাও  
পৃথিবীর নানান বন্দরে …  
সপ্নময়তা – অযাচিত বেদনা  
মোড়ানো এক অস্থিরতায়  
কালবৈশাখী বাসনায় , সুন্দরে ..

নাজিফাহ – তুমি বরং মসৃণতা হও  
আমার পথচলার , সুপ্ত বাসনার  
শুভ্র কোন প্রচেষ্টার ওরস্যালাইন ;  
স্বর্ণালী চাদর মোড়ানো এসএমসি  
হয়ে গ্লানির বেদনা মুছে দাও  
প্রেমের আল্পনায় – রুপোলী জোছনায়  
তোমার ছোঁয়াতেই যেন হয়  
বুকের গভীরের এই তৃষ্ণার ক্ষয় ।

 

প্রশ্ন _ কবিতা কি হয়েছে ? কবিতা কি লিখতে পারি ?

সঠিক উত্তর – কবিতা হয়নি , কখনো লিখতেও পারবো না ।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%87/#comments
