# তুমি এলে

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-01-20T04:10:15+00:00
- Updated: 2020-01-20T04:10:15+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%87-3/

---

তুমি এলে সুর তোলে জীর্ণ প্রাণে ~  
প্রকৃতির সাঁঝে, বসন্তের আগমনী গানে ~  
দামাল হাওয়ায়, মনের দোলায় উড়িয়ে আঁচল ~  
স্বপ্ন বুকে , আলপনা এঁকে চোখের মেখে কাজল ~  
জাগিয়ে দিলে , রাঙিয়ে নিলে মনের কুঠির ~  
সংগোপনে প্রাণের টানে খুঁজে পেলাম নীড় ।।

তুমি এলে, ছুঁয়ে দিলে বিষণ্ণ প্রহর ~  
পাখীর কলতানে ভরে গেছে, আমার ঘুমন্ত শহর ~  
মেঘের ফাঁকে জোছনা এসে দিয়ে গেছে উঁকি ~  
মাধুরীর ছলে কেটে গেছে, বৈরী মেঘের ঝুঁকি ~  
মনের আঙিনা জুড়ে, বর্ণীল স্বপ্ন ফুটফুটে ~  
আমার অন্তর প্রান্তর অহর্নিশি যায় লুটে ।।

তুমি এলে অনন্ত বেলা, ছুঁয়ে দিলে হৃদয় ~  
জুই চামেলীর সুবাসে, পরম নিশ্বাসে, মধুময় ~  
ক্লান্তির বিভীষিকা, জীর্ণতা শীর্ণতার বাঁধ ভেঙে ~  
স্বপ্নময় প্রেমের ছোঁয়া, জাগিয়ে দিলে অঙে অঙে ~  
সব ফুল হাসে, বসন্ত বাতাসে, পাখী ফিরে নীড়ে ~  
তোমার বুকে নিঃশ্বাস রাখি, ভালবাসার প্রাপ্তির ভীড়ে ।।

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%87-3/#comments
