# তুমি এলে

- Author: [সুরাইয়া পারভীন](https://sonelablog.com/author/sparvin19/)
- Published: 2019-10-31T04:46:11+00:00
- Updated: 2019-10-31T04:50:24+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%87-2/

---

তুমি এলে-  
এই পড়ন্ত বিকেলে  
একগুচ্ছ শুভ্র শিউলির সুভাষ নিয়ে!  
বাড়িয়ে দিলে হাত চেয়ে বন্ধুত্বের অধিকার।  
আমিও পারিনি ফিরিয়ে দিতে তোমায়,  
কত সহজেই গ্রহণ করলাম তোমার প্রোপোজাল!  
তারপর দু’জনেই উঠলাম মেতে-  
একে অপরকে জানার নেশায়  
আমার প্রতি তোমার কেয়ারিং,মিষ্টি শাসন  
বার বার মুগ্ধ করছে আমায়।  
আমি অধির আগ্রহে করছি অপেক্ষা-  
তোমার মিষ্টি শাসনের।  
ইচ্ছে করেই বার বার অবাধ্য হচ্ছি আমি।  
মিষ্টি রেগে বলছো তুমি নাহ্!  
আমাকেই করতে হবে তোমার গাইড।  
তুমি এলে-  
এই পড়ন্ত বিকেলে!  
আমার পরম বন্ধু হয়ে,  
মুগ্ধতার রেশ বারংবার দিচ্ছো ছড়িয়ে!  
বেশ খুশি আমি বন্ধু প্রিয় তোমাকে পেয়ে,  
এভাবেই ভালোবেসে শাসনে যতনে আগলে রেখো আমাকে।

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%87-2/#comments
