# তুমি এলে ফাগুনে

- Author: [সাবিনা ইয়াসমিন](https://sonelablog.com/author/sabina-yeasmin/)
- Published: 2019-02-22T02:15:03+00:00
- Updated: 2020-02-03T05:55:59+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87/

---

ঘুমহীন এক রাতে মায়াবী চাঁদের জোছনায়  
একেঁ ছিলাম আমার প্রিয়’র ছবি,  
তোমার ছবি ।

তুমি এসেছো বসন্ত হয়ে এই ফাগুনে,  
স্বপ্ন-সমুদ্র পাড়ি দিয়ে, আর-জনম জয় করে।  
অথচ, তোমায় স্বপ্নে দেখবো বলেই বন্ধ রেখেছিলাম  
সকল স্বপ্ন-দ্বার !

হৃদয়ে যে ছবি আঁকা ছিলো  
সেই প্রতিবিম্ব নিয়েই এসে দাড়িয়েছো সম্মুখে,  
যতকথা কথা বলার ছিলো,  
তোমার আগমনে  
সব ভাষা গেলো হারিয়ে।

তোমায় দেখার পর,  
চমকে উঠা হৃদি-যন্ত্রটি যেনো থমকে গেলো  
তিল-বিরতি নিয়ে জানান দিলো সে বন্ধ হয়ে যায়নি।

ভীরু হাওয়া নিরবতা ছিন্ন করে দমকা রূপে  
হিস-হিসিয়ে ফিস-ফিস করে বলে গেলো  
তারও প্রাণ আছে।

আর আমি ?  
আকণ্ঠ-ডুবে গেলাম তোমার অথৈ প্রেম-সুধায়।

* বসন্তের অ- কবিতা *

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87/#comments
